Ortho Songbad আর্কাইভ

শেয়ার কারসাজির দায়ে সোনালী পেপারের এমডিসহ পরিচালকদের জরিমানা

শেয়ার কারসাজির দায়ে সোনালী পেপারের এমডিসহ পরিচালকদের জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ সকল পরিচালকদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে জরিমানার বাইরে রয়েছেন কোম্পানিটির স্বতন্ত্র ও মনোনীত পরিচালকরা।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৪ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৭ আগস্ট থেকে একই বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা করে জারিমানা করা হয়েছে। তবে জরিমানার বাইরে রয়েছেন কোম্পানিটির স্বতন্ত্র ও মনোনীত পরিচালকরা।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই জরিমানা ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে মর্মেও সিদ্ধান্ত নেওয়া হয়।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার