Ortho Songbad আর্কাইভ

প্রসপেক্টাস অনুমোদন ইউসিবি এএমএল মিউচুয়াল ফান্ডের

প্রসপেক্টাস অনুমোদন ইউসিবি এএমএল মিউচুয়াল ফান্ডের
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইউসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে । আজ বুধবার অনুষ্ঠিত কমিশনের ৭৫১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড যোগান দেবে ২ কোটি টাকার। বাকি ১৮ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

মুল সাইট থেকে

পুজিবাজার