Ortho Songbad আর্কাইভ

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ২৪৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, রবিবার (০৮ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ০৮ শতাংশ। আর ৩ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫ দশমিক ৭১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৭১ শতাংশ, ফার কেমিক্যালের ৫ দশমিক ৩৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫ দশমিক ১৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার