Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা বঙ্গজের

লভ্যাংশ ঘোষণা বঙ্গজের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ বুধবার (০২ ডিসেম্বর) কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা।

অর্থসংবাদ/ এমএস

মুল সাইট থেকে

পুজিবাজার