Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের নতুন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এসবিএসি ব্যাংকের নতুন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এসবিএসি ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।


রবিবার (৮ ডিসেম্বর) ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউশনে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও মো. নাজিমউদ্দৌলা। স্বাগত বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ।


অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার