Ortho Songbad আর্কাইভ

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারি লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার, গোল্ডেন সন, মেঘনা পেট্রোলিয়াম এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।


সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। এর জন্য রেকর্ড তারিখ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।


আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার