Ortho Songbad আর্কাইভ

সৌদি আরবে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে ইসলামী ব্যাংকের অংশগ্রহণ

সৌদি আরবে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে ইসলামী ব্যাংকের অংশগ্রহণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌদি আরবে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরাবিয়া-২০২৪ এ অংশগ্রহণ করেছে। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এক্সপোটি অনুষ্ঠিত হচ্ছে।


সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির আনুষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংকের প্যাভিলিয়ন উদ্বোধন করেন।


এসময় ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সৌদি আরবে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলম ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফুল আলমসহ ব্যাংকের প্রতিনিধি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার