১০ ডিসেম্বর রবি'র আইপিও'র লটারি
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির ড্র।
আইপিওর সাবস্ক্রিপশন সঠিকভাবে শেষ করায় ওই দিন সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন পাওয়া রবি গত ১৭ নভেম্বর আইপিওর সাবস্ক্রিপশন শুরু করে। শেষ করে ২৩ নভেম্বর।
রবির নতুন শেয়ারের মধ্যে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার আইপিওতে ইস্যু করা হবে বিনিয়োগকারীদের জন্য। বাকি ১৩৬ কোটি ৫ লাখ ৯ হাজার ৩৪০ টাকার শেয়ার ইস্যু করা হবে কোম্পানির কর্মচারীদের জন্য।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।