Ortho Songbad আর্কাইভ

ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ লাখ ২৬ হাজার ৭৯টি শেয়ার ৫৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকা।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রোববার (১৫ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ও তৃতীয় স্থানে থাকা রেনাটা লিমিটেডের ১ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৮২ লাখ ২ হাজার টাকা এবং ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার