Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬০তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একাডেমি মিলনায়তনে এ প্রোগ্রাম সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ’র প্রিন্সিপাল কে.এম. মুনিরুল আলম আল-মামুন।


অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল হক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি, এন. এস. এম. রেজাউর রহমান ও মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এ ইন্টার্নশিপ কোর্সে অংশগ্রহণ করেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার