আরও ৪ বছর ক্ষমতায় থাকবো

গত মাসে শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরও আরও চার বছর ক্ষমতায় থাকার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘আগামী ৪ বছরের মেয়াদ ২০২১ সালের জানুয়ারিতে শুরু হতে পারে।’ গত মঙ্গলবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউসে আসন্ন বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা অসাধারণ ৪টি বছর কাটালাম। আমরা আরও ৪ বছর থাকছি। আরও চারবার এ ধরনের অনুষ্ঠান করবো।’

নির্বাচনে তিনি জয়ী হয়েছেন দাবি করে বলেন, ‘কিন্তু তারা (ডেমোক্র্যাটরা) এটা পছন্দ করেনি। আমার আইনি দলের সঙ্গে যে ভুয়া শুনানি হয়েছে, তা কি আপনারা দেখেছেন? সত্যিই এটি ছিলো হতাশাজনক।’

তিনি আরো বলেন, জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবো না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে আমার অভিযোগ প্রত্যাহার করবো না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না