Ortho Songbad আর্কাইভ

আইপিও লটারির ড্র চলছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের

আইপিও লটারির ড্র চলছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের লটারির ড্র চলছে। আজ ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়, লটারির ড্র’র উদ্বোধন করেন কোম্পানিটির চেয়ারম্যান। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীদের আবেদন পড়েছে সাড়ে ৪১ গুনের বেশি। এর মধ্যে এলিজেবল ইনভেস্টরদের আবেদন পড়েছে প্রায় সাড়ে ১০ গুন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

মুল সাইট থেকে

পুজিবাজার