Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধির লক্ষ্যে ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।


অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, মো. সিরাজুল ইলসাম ও মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের নির্বাহীগণ অংশগ্রহণ করেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার