বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান সাজেদুর রহমানের

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান সাজেদুর রহমানের
আজ বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর ) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে এ, কে, এম সাজেদুর রহমান খান যোগদান করেছেন।

ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ লাভের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ১০ জুলাই ১৯৮৪ সালে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন।

সাজেদুর রহমান খান ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে সাভারের আনন্দপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম কে, এম, শামসুর রহমান খান এবং মাতার নাম শামসুন্নাহার খানম। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮১ সালে বিএসসি (সম্মান) অর্থনীতি এবং ১৯৮২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব এবং বিআইবিএম থেকে কম্পিউটার এপ্লিকেশন প্রোগ্রামে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি পেশাগত জীবনে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি