মীর আক্তারের আইপিও'র চাঁদা গ্রহণ শুরু ২৪ ডিসেম্বর

মীর আক্তারের আইপিও'র চাঁদা গ্রহণ শুরু ২৪ ডিসেম্বর
আগামী ২৪ ডিসেম্বর আবেদনপত্র ও টাকা জমা নেওয়া শুরু হবে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা মীর আক্তার হোসাইন লিমিটেডের। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় মীর আক্তারের আইপিওর অনুমোদন দেওয়া হয়। বুক বিল্ডিং পদ্ধিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

মীর আক্তার হোসাইন আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন