Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা

এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা

এসবিএসি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।


এ ছাড়া কমিটির সদস্য ড. মোহাম্মদ শাহ্জাহান মাদানী, প্রফেসর এএনএম রশিদ আহমাদ মাদানী, ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, অধ্যাপক ড. মো. আবদুল কাদির, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও কমিটির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম উপস্থিত ছিলেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার