কমেছে বাণিজ্য ঘাটতি

কমেছে বাণিজ্য ঘাটতি
গত অর্থবছরে প্রায় ১৮ বিলিয়ন ডলারের (৫৭২ কোটি ৯০ লাখ ডলার) বাণিজ্য ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করেছিল দেশ। চলতি অর্থবছরের (২০২০-২১) জুলাই-অক্টোবর সময়ে তা কমে ৩২৩ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছে।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ৫০৬ কোটি টাকা। হিসাবে দেখা গেছে, এই বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ২৪৯ কোটি ৩০ লাখ ডলার কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ এক হাজার ২৫৪ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে। অন্যদিকে একই সময়ে আমদানিতে ব্যয় হয়েছে এক হাজার ৫৭৮ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে গত চার (জুলাই-অক্টোবর) মাসে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৬০ লাখ ডলার।

এই চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ, একই সময়ে আমদানি ব্যয় কমেছে প্রায় ১৩ শতাংশ। আলোচ্য সময়ে দেশের রপ্তানি ব্যয় ছিলো এক হাজার ২৫৪ কোটি ডলার। অপরদিকে আমদানি ব্যয় ১২ দশমিক ৯৯ শতাংশ কমে এক হাজার ৫৭৮ কোটি ডলারে পৌঁছেছে।

আলোচ্য সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতিও কমে এসেছে অর্ধেকে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই-অক্টোবর সময়ে সেবা খাতে ঘাটতি ছিল ১১১ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১০ লাখ ডলারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান