Ortho Songbad আর্কাইভ

মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ : নিহত ৭

মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ : নিহত ৭
মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহত চালকছাড়া সবাই একই পরিবারের বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা যায়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার