Ortho Songbad আর্কাইভ

এসকে ট্রিমসের নগদ লভ্যাংশ অনুমোদন

এসকে ট্রিমসের নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের ভোটের মাধ্যমে ১ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।


রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কোম্পানির ফ্যাক্টরিতে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন ফরহাদ এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম হাওলাদার। তারা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, কোম্পানি একটি দুর্যোগকালীন সময় কাটিয়ে উঠেছে। আগামীতে কোম্পানির সার্বিক অবস্থা ভালো হবে ইনশাল্লাহ। তখন লভ্যাংশের হারও বৃদ্ধি পাবে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার