Ortho Songbad আর্কাইভ

আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। তারা দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।


বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।


ওসি আরও জানান, এ ঘটনায় দুইজনের অবস্থা গুরুতর।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার