ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গঠিত এ সংগঠন দীর্ঘ পথ পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে।


আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে দলীয় কর্মীদের দিকনির্দেশনা দেবেন।


ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, "গণমানুষের মুক্তি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ছাত্রদল কাজ করছে। বিগত আন্দোলনে শহীদদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার আমাদের।"


তিনি আরও বলেন, "ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হবে।"


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা