মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মঞ্জুর এলাহী। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।


সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবি ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ব্যবসায় ও শিল্প খাতে অসামান্য অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকান চেম্বার অব কমার্সের বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার ২০০০ এবং ডেইলি স্টার ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেসের বিজনেস পারসন অব দ্য ইয়ার ২০০২।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন