Ortho Songbad আর্কাইভ

পেপার প্রসেসিংয়ের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার স্থানান্তর

পেপার প্রসেসিংয়ের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার স্থানান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, পেপার প্রসেসিংয়ের দুই উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন মোস্তফা কামাল মহিউদ্দিন। তিনি ১৫ ডিসেম্বর ডিএসইতে প্রচারিত ঘোষণা অনুযায়ী, তার স্ত্রী দিলারা মোস্তফার কাছে ১৩ লাখ এবং ছেলে মোস্তফা আজাদ মহিউদ্দিনের কাছে ৬ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


এছাড়া, আরেকজন উদ্যোক্তা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন ১৫ ডিসেম্বর ডিএসইতে প্রচারিত ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী আফরোজা বেগমের কাছে কোম্পানির ২ লাখ ৯৫ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার