Ortho Songbad আর্কাইভ

শাহবাগে সড়কে নেমে আসলেন গণঅভ্যুত্থানে আহতরা

শাহবাগে সড়কে নেমে আসলেন গণঅভ্যুত্থানে আহতরা

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ব্যক্তিরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিভিন্ন দাবি নিয়ে তারা সড়কে অবস্থান নেন।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ সাংবাদিকদের বলেন, অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি শাহবাগে অবস্থান নেন। তারা আধাঘণ্টা সড়কে ছিলেন।


জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে কয়েক হাজার মানুষ আহত হয়। এদের কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে।


কেউ হারিয়েছে চোখ। বিভিন্ন জখম ও আঘাত নিয়ে তাদের অনেকে বিএসএমএমইউসহ ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। তবে যথাযথ চিকিৎসা হচ্ছে না দাবি করে নানা সময় রাস্তায় নেমেছেন আহতরা। এমনকি অনেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা অভিযোগ করেছেন, তারা অশোভন আচরণেরও শিকার হচ্ছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার