Ortho Songbad আর্কাইভ

৬ পদে ১৬৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

৬ পদে ১৬৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর
গণপূর্ত অধিদপ্তর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৬ টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৫ মার্চে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তই বহাল রেখেছে গণপূর্ত অধিদপ্তর। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর।

এ বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা http://pwd.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে যেকোনো পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার