২০২০ সালে গুগলে সর্বোচ্চ সার্চ হয় সুশান্ত রিয়া

২০২০ সালে গুগলে সর্বোচ্চ সার্চ হয় সুশান্ত রিয়া
গত বছর বলিউডে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনা। সুশান্তর মৃত্যুর তদন্ত করতে গিয়ে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর নামও জড়িয়ে যায়। এ কারণে সুশান্তর কথা উঠলেই রিয়ার নামটিও আলোচনায় চলে আসত। এই দুজন গত বছর বেশি চর্চিত হয়েছে নেটিজনদের মধ্যে।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন 'ইয়াহু' জানায়, ২০২০ সালে গুগলে সুশান্ত ও রিয়াকে খোঁজা হয়েছে সবচেয়ে বেশি। এ বছর পুরুষ তারকাদের ভেতর যার নাম ইয়াহুতে সবচেয়ে বেশিবার লেখা হয়েছে, তিনি সুশান্ত সিং রাজপুত। আর নারী তারকাদের ভেতর উঠে এসেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম।

সুশান্তের পর দেশটির রাজনৈতিক নেতা ও অন্যান্য অভিনেতার নামও আলোচনায় ছিল। তাদের মধ্যে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, ইরফান খান, ঋষি কাপুর, সোনু সুদ, অনুরাগ কাশ্যপ ও অল্লু অর্জুনের নামও বেশি আলোচনায় এসেছে।

অন্যদিকে রিয়ার পরে যে যে নারীর নাম রয়েছে, তারা হলেন—কঙ্গনা রানাউত, দীপিকা পাড়ুকোন, সানি লিওন, প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ, নেহা কাক্কর, কনিকা কাপুর, কারিনা কাপুর খান ও সারা আলি খান। সূত্র: ইন্ডিয়া টুডে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো