Ortho Songbad আর্কাইভ

ইউনাইটেড ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি

ইউনাইটেড ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’ হবে। আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) থেকে কোম্পানিটি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে।


নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার