পালেরহাটে ইসলামী ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ উদ্বোধন

পালেরহাটে ইসলামী ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ উদ্বোধন
সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।এ সময় অতিথিরা ফিতা কেটে এটির আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন ঘোষণা করেন।

ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো. ছানাউল্লাহর সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নম্বর দক্ষিণ হামছাদীর ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পালেরহাট বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান বিটু, পালেরহাট পাবলিক হাইস্কুলের সভাপতি নাজমুল করিম টিপু, খিলবাইছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, খিলবাইছা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. হুমায়ুন কবির, নন্দনপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আতিকুর রহমান গোলজারী, হাসনাবাদ মহিলা মাদ্রাসার সুপার তোফায়েল আহম্মেদ, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহম্মেদ, প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ। এছাড়া এ সময় এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি