যশোরের চৌগাছায় ৬০ স্বর্ণের বার জব্দ

যশোরের চৌগাছায় ৬০ স্বর্ণের বার জব্দ
আজ শনিবার ভোরে যশোরের চৌগাছা উপজেলার শাহাজাতপুর সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ৯৬ লাখ টাকা। এ স্বর্ণের বারগুলো ভারতে পাচার হতে যাচ্ছিল।

শনিবার ( ৫ ডিসেম্বর ) ভোরে যশোর বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা এসব স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা স্বর্ণ পাচারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি স্পেশাল টহল দল অভিযান চালায়।

ওই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শাহাজাতপুর গ্রামের একটি মাঠে অজ্ঞাত এক ব্যক্তিকে ধাওয়া করা হয়। এসময় কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো