Ortho Songbad আর্কাইভ

শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

জুলাই বিপ্লবের অন্যতম শহিদ আবু সাঈদের স্মরণে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।


মঙ্গলবার(৯ জানুয়ারি) রাতে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।


রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক, প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এ বিজ্ঞপ্তিটি নিশ্চিত করেন।


এসময় রাবি উপাচার্য সেখানে কবর জিয়ারত ও মোনাজাত শেষে শহীদের পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করেন।


শ্রদ্ধা নিবেদন করার সময় রাবি উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শওকত আলী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম সহ আরও অনেকেই।


অর্থসংবাদ/জুবাইর/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার