Ortho Songbad আর্কাইভ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

কর্ণফুলী ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে কোম্পানিটি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে।


নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার