Ortho Songbad আর্কাইভ

শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবার এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১৫ জানুয়ারি) সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই দুই পরিবারের বিরুদ্ধে পৃথক পৃথক মামলাগুলো দায়ের করা হয়।


মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার