নাটোরের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা : নিহত ৩

নাটোরের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা : নিহত ৩
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুয়ারিয়া-কাশিমপুর মোড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন যুবকের মৃত্যু হয়েছে।

আজ (৬ ডিসেম্বর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার জিয়া আলীর ছেলে সজিব, মতিন আলীর ছেলে ফয়সাল ও ঈশ্বরদী উপজেলার সাইদুল ইসলামের ছেলে জিহাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সকালে রাস্তার পাশে মরদেহসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লালপুর থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, গত রাতে বা ভোরে কোন এক সময় তিন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে। তবে তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি




 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট