রাশিয়া-মরক্কো থেকে ৩৯৬ কোটি টাকার সার কিনবে সরকার

রাশিয়া-মরক্কো থেকে ৩৯৬ কোটি টাকার সার কিনবে সরকার

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও মরক্কো থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৯৬ কোটি ৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। এরমধ্যে রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ‘প্রডিনটর্গ’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।


এই সারের মোট ক্রয় মূল্য ধরা হয়েছে ১০৬ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি টন এমওপি সারের দাম ধরা হয়েছে ২৯২ দশমিক ১২ মার্কিন ডলার।


বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বিএডিসি’র মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির আর একটি প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।


এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ২৮৯ কোটি ১৪ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৫৯২ দশমিক ৫০ মার্কিন ডলার।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান