Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিএসআরএমের দুই কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিএসআরএমের দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এবং বিএসআরএম স্টিল লিমিটেড সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।


আলোচ্য অর্থবছরে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ৩৫ শতাংশ এবং বিএসআরএম স্টিল ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার