ভারতে করোনা টিকার অনুমতি চাইলো ফাইজার

ভারতে করোনা টিকার অনুমতি চাইলো ফাইজার
ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক ভারতীয় কর্তৃপক্ষের কাছে জরুরিভিত্তিতে করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন চেয়েছে।

আজ (৬ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানিয়েছে, জরুরি প্রয়োজনে করোনার টিকা ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদন চাওয়া হয়েছে। তবে ডিসিজিআই এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কিছু জানায়নি। এ বিষয়ে ফাইজারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকা সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য এবং বাহরাইন।

ফাইজার দাবি করেন, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ৯০ শতাংশ কার্যকর। কোভিড-১৯ আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। ভারত মৃত্যু বিবেচনায় দেশটির তৃতীয় অবস্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ৮ হাজার ৫৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৭০০ জনের।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না