Ortho Songbad আর্কাইভ

ইতিবাচক শেয়ারবাজার, বেড়েছে লেনদেন

ইতিবাচক শেয়ারবাজার, বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২১ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে।


এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৯২৫ পয়েন্টে অবস্থান করছে।


আজ ডিএসইতে ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯৪ লাখ টাকা।


এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার