Ortho Songbad আর্কাইভ

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের সর্বোচ্চ দরপতন

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ১৫৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২১ জানুয়ারি) অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৯৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।


এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, আফতাব অটোমোবাইলস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, নিউ লাইন ক্লোথিং, মিডল্যান্ড ব্যাংক এবং ঢাকা ডায়িং অ্যান্ড ম্রানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার