Ortho Songbad আর্কাইভ

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি। পরে সতর্কতা জারি করা হয়েছে বিমান বন্দরে।


বুধবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।


জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


বিমানের ফ্লাইটটি অবতরণের পর এটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়। ওই ফ্লাইট ঘিরে অবস্থান নেয় শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

মুল সাইট থেকে

পুজিবাজার