বিশ্ব এখন মহামারি শেষ হওয়ার স্বপ্ন দেখতে পারে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে নিজে থেকে মহামারি থামিয়ে দেবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি। তবে আশার কথাও শুনিয়েছেন গেব্রিয়াসিস। বলেছেন, এখন মহামারি অবসানের স্বপ্ন দেখা যেতেই পারে!
ফাইজার-বায়োএনটেক ও মডার্না আলাদাভাবে করোনাভাইরাসের দুটি টিকার কার্যকারিতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণের ফল ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমন মন্তব্য করলেন। তিনি বলেন, আমাদের কাছে করোনা মোকাবিলার যেসব সরঞ্জাম রয়েছে, টিকা তার পরিপূরক হতে পারে, প্রতিস্থাপক নয়।’
টিকা নিজ থেকে কখনো মহামারির সমাপ্তি ঘটাবে না বলেই মনে করছেন গেব্রিয়াসিস। তবে ভ্যাকসিন আসার বাস্তবতায় খানিক আশার আলো জ্বেলে তিনি বলেছেন, করোনা মহামারি শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব।’