Ortho Songbad আর্কাইভ

৫১ লাখ শেয়ার বিক্রি করবেন সি পার্লের পরিচালক

৫১ লাখ শেয়ার বিক্রি করবেন সি পার্লের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের এক শেয়ারহোল্ডার পরিচালক ৫১ লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারহোল্ডার পরিচালক বেঙ্গল ভ্যাকেশন ক্লাব লিমিটেড। প্রতিষ্ঠানটি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫১ লাখ ২৩ হাজার ৪৩৬টি শেয়ার বিক্রি করবে।


আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার স্টক এক্সচেঞ্জের পাবলিক বা ব্লক মার্কেটে বিক্রি করা হবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার