Ortho Songbad আর্কাইভ

সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

আজ রবিবার ( ৬ ডিসেম্বর ) সূচকের উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

সূত্র মতে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই এস সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসই -৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২১ কোটি ১৭ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৬৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪ টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২০ টির এবং ৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার