Ortho Songbad আর্কাইভ

মেঘনা ব্যাংক ও হ্যাভেন কনস্ট্রাকশনের মধ্যে চুক্তি

মেঘনা ব্যাংক ও হ্যাভেন কনস্ট্রাকশনের মধ্যে চুক্তি
সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেড এবং হ্যাভেন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে সম্প্রতি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কাজী ফারহানা জাবীন এবং হ্যাভেন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন।

এ সময় হ্যাভেন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঊর্মি, মেঘনা ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং ইউনিট প্রধান জাহিদুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির মাধ্যমে হ্যাভেন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তারা মেঘনা ব্যাংকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন। —বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার