Ortho Songbad আর্কাইভ

দেশে করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

দেশে করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬৬ জন। দেশে এ পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে।

আজ (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৫২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন। দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

অর্থসংবাদ/এসএ

 

মুল সাইট থেকে

পুজিবাজার