Ortho Songbad আর্কাইভ

আড়াইহাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

আড়াইহাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলার বালিয়াপাড়া বাজারে এটি উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে এ আউটলেট উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের আড়াইহাজার শাখাপ্রধান মো. আহসান উল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এজেন্ট ও সারাহ্-জারাহ্ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাজমুল হাসান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার