Ortho Songbad আর্কাইভ

৮৩৩ টাকা দাম বেড়েছে ইউনিলিভারের শেয়ারের

৮৩৩ টাকা দাম বেড়েছে ইউনিলিভারের শেয়ারের
পুঁজিাবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৮৩৩ টাকা ৭০ পয়সা। গত ২৫ নভেম্বর গ্লাক্সোস্মিথক্লাইন থেকে ইউনিলিভারে নাম পরিবর্তন হওয়ার পর থেকে এর শেয়ারের দাম বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত মাসের ২৫ তারিখ অর্থাৎ ২৫ নভেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২ হাজার ২০ টাকা। মাত্র ৬ কার্যদিবস শেষে আজ রোববার (০৬ ডিসেম্বর) সেই শেয়ারের দাম ৮৩৩ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৯ টকা ৭০ পয়সা।

গ্লাক্সোস্মিথক্লাইন নাম থাকা অবস্থায় অর্থাৎ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা হয়েছে ৩১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৬৮ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার