বানিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
৪৫০ কোটি টাকা ব্যয়ে বানিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
রবিবার (০২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রাজধানীর গুলশানে সদ্য নির্মিত একটি ২১ তলা বিশিষ্ট ভবনের ১ তলা থেকে ১৫ তলা পর্যন্ত ক্রয় করবে প্রতিষ্ঠানটি।
ফ্লোরগুলো ক্রয় করতে ব্যাংকটির খরচ পরবে ৪৫০ কোটি ১ হাজার ৮৩০ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই ক্রয় সম্পন্ন করবে ব্যাংকটি।