Ortho Songbad আর্কাইভ

এবার করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন।

আজ সোমবার (০৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৬ ডিসেম্বর) কোভিড টেস্ট করেছেন শিক্ষামন্ত্রী। রাতে ফল পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার