আদালত পরিবর্তন চান মিন্নি, হাইকোর্টে আবেদন

আদালত পরিবর্তন চান মিন্নি, হাইকোর্টে আবেদন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন আয়শা সিদ্দিকা মিন্নি । রবিবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন জমা দেওয়া হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মিন্নির অন্যতম আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম। তিনি বলেন, আবেদনটির ওপর চলতি সপ্তাহে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

আবেদনে বরগুনার দায়রা আদালত থেকে মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করার আরজি জানানো হয়েছে। গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা