Ortho Songbad আর্কাইভ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো পাঁচ কোম্পানি

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো পাঁচ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।


কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ই-জেনারেশন, একমি (প্রাণ), এমবি ফার্মা এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।


আলোচ্য অর্থবছরে ওরিয়ন ইনফিউশন ১২ শতাংশ, ই-জেনারেশন ১০ শতাংশ, এএমসিএল (প্রাণ) ৩২ শতাংশ, এমবি ফার্মা ১০ শতাংশ এবং বিকন ফার্মা সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার